প্রোগ্রামিং সংক্রান্ত নানান বই ঘরে বসে অনলাইনে অর্ডার করতে ক্লিক করুন এখানে

বাংলা ভাষায় পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখার ফ্রি বই - http://pybook.subeen.com

সি প্লাস প্লাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সি প্লাস প্লাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

[FAQ] সি শিখেছি, এখন কোনটা শিখবো?

যেই বইটা পড়ে সি শিখেছ, সেটা আবার পড়। দেখবে অনেক কিছু প্রথমবার যেরকম বুঝেছিলে, এবার তার চেয়ে আরো ভালোভাবে বুঝতে পারছ। তারপরে সি-এর আরেকটা বই পড়ে ফেলো, এবং পড়ার সাথে সাথে বইয়ের উদাহরণ ও অনুশীলনীগুলো করো। তারপরে তোমার আরেকটু প্রোগ্রামিং শেখার জন্য এই ওয়েবসাইটের দেওয়া সমস্যাগুলো সমাধানের চেষ্টা কর। এগুলো হয়ে গেলে তুমি lightoj.com-এ রেজিস্ট্রেশন করে বিগিনার লেভেলের কিছু সমস্যার সমাধান করবে। এবার সি প্লাস প্লাস শিখতে পারো। বাংলায়ে কোনো ভালো সি প্লাস প্লাস-এর বইয়ের কথা আমার জানা নেই, তাই হার্বার্ট শিল্ডের 'টিচ ইয়োরসেল্ফ সি প্লাস প্লাস' বইটা কিনে ফেলো (ঢাকার নিউমার্কেট ও নীলক্ষেতে বইটা পাবে)। এই বইটাও একাধিকবার পড়তে হবে এবং পড়ার সাথে সাথে উদাহরণ ও অনুশীলনী নিজে করতে হবে।

কোডব্লকস্ ইনস্টল করা ও তার ব্যবহার

এখানে কোডব্লকস (codeblocks) আইডিই ও কম্পাইলার ইনস্টল করার প্রক্রিয়া দেখানো হয়েছে। এছাড়াও কিভাবে একটি সি প্রোগ্রাম লিখতে হয়, কম্পাইল করতে হয় ও রান করতে হয়, সেটি দেখানো হয়েছে। ভিডিওটি ভালোভাবে দেখার জন্য ফুলস্ক্রিনে দেখার পরামর্শ রইল।

কোডব্লকস্ ইনস্টলেশন from Tamim Shahriar on Vimeo.


কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে মন্তব্য করার অনুরোধ রইল।